1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান জনপ্রতিনিধিরাই ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন : স্থানীয় সরকারমন্ত্রী

  • প্রকাশিত : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১, ৯.৫২ এএম
  • ১১৭৫ জন সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্টঃ

স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনী এলাকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বর্তমান চেয়ারম্যান-মেম্বারগণই সরকারি ত্রাণ কার্যক্রম বিতরণসহ অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

এছাড়া, মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম এবং প্রকল্পের অগ্রগতি ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরিদর্শন করতে পরিচালক ও উপ-পরিচালক, স্থানীয় সরকারগণকে নির্দেশনা দেন মন্ত্রী।

সরকারি বাসভবন মিন্টু রোড থেকে স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানসমূহের সাথে চলমান কোভিড সংক্রমণ প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে ধারাবাহিক ভার্চুয়ালি মতবিনিময় সভার অংশ হিসেবে শনিবার সকল পরিচালক ও উপ-পরিচালক, স্থানীয় সরকারগণের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চলমান করোনা সংক্রমণ প্রকট আকার ধারণ করায় নির্বাচন কমিশন কর্তৃক ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া নির্বাচনী এলাকায় সরকারের ত্রাণ কার্যক্রমসহ অন্যান্য কাজ বর্তমান চেয়ারম্যান-মেম্বাররা করবে কিনা এমন প্রশ্ন দেখা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বর্তমান নির্বাচিত চেয়ারম্যান এবং মেম্বাররা সকল কর্মকাণ্ড চালিয়ে যাবেন।

মো. তাজুল ইসলাম বলেন, করোনা মহামারিতেও চলমান উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে প্রকল্পের কাজ চলছে কিনা অথবা কাজের অগ্রগতি কেমন তা সশরীরে পরিদর্শন না করে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরিদর্শন করার জন্য পরিচালক এবং উপ-পরিচালক, স্থানীয় সরকারগণকে নির্দেশ দেন তিনি।

নিম্নমানের কাজ এবং অনিয়ম কোনোক্রমেই সহ্য করা হবে না তা পুনরায় ব্যক্ত করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, মনিটরিংয়ের অভাবে যাতে কেউ নিম্নমানের কাজের সাথে জড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার বিভাগ থেকে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং পৌরসভাসহ অন্যান্য প্রতিষ্ঠানে অনেক সরকারি বরাদ্দ দেওয়া হচ্ছে। এসব বরাদ্দ ঠিকমতো বাস্তবায়ন অথবা সঠিকভাবে ব্যয় করা হচ্ছে কিনা তা তদারকি করার জন্য নির্দেশ দেন ।

এ সময় জেলা পর্যায়ে কর্মরত উপ-পরিচালক-ডিডিএলজি পদে জনবল সংকট থাকায় এ সংকট দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক (পরিবীক্ষণ,মূল্যায়ন ও পরিদর্শন ইউনিট), অতিরিক্ত সচিব এবং সকল বিভাগের পরিচালক এবং জেলায় কর্মরত উপ-পরিচালক, স্থানীয় সরকারগণ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!