1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

দায়িত্ব নিলেন শিবচর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ-shibcharnews24

  • প্রকাশিত : রবিবার, ২৮ মার্চ, ২০২১, ৩.৪৬ পিএম
  • ১০৭৭ জন সংবাদটি পড়েছেন।

খালিদ জিহাদ খান,উপজেলা করেসপন্ডেন্টঃ

শিবচর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলদের সংবর্ধনা ও দায়িত্ব গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

রবিবার (২৮ মার্চ) সকাল ১০ টা থেকে প্রায় তিন ঘন্টা ব্যাপী স্থানীয় চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ মোল্লা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা
শিবচর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডা.মো সেলিম ও শিবচর পৌর আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন খান তোতা।

প্রধান অতিথি হিসেবে আবদুল লতিফ মোল্লা বলেন,’আমি এ পৌরসভার একসময় নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। দুই বারই আমি জনগণের সেবা করার সুযোগ পেয়েছিলাম।আমি আশা করি আজ আপনার নির্বাচিত হয়ে এ পৌরসভার দায়িত্ব নিচ্ছেন, জনগনের পাশে থাকবেন।পৌরসভার উন্নয়নে কাজ করবেন।সবাই সকলকে সমান দৃষ্টিতে দেখবেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য ও যুদ্ধকালীন সাত থানা এরিয়া কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান, শিবচর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াছ হোসেন, পৌরসভার সাবেক ও বর্তমান কাউন্সিলবৃন্দ।

উল্লেখ ৫ম ধাপে গত ২৮ ফেব্রুয়ারী শিবচর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয় ও গত ২২ মার্চ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শিবচর পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!