1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

কালকিনিতে প্রতিবন্ধী মুক্তিযোদ্ধার তিন শতাধিক লেবু গাছ কেটে ফেলার অভিযোগে সংবাদ সম্মেলন-shibcharnews24

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১, ৪.১৫ পিএম
  • ১১২০ জন সংবাদটি পড়েছেন।

 

মোঃ জাফরুল হাসান, কালকিনি (মাদারীপুর) থেকেঃ

মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ আলমগীর কাজী নামে এক প্রতিবন্ধী বীর মুক্তিযোদ্ধার প্রায় তিন শতাধিক ফলন্ত লেবু গাছ রাতের আধারে কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ গাছ কাটার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমুলক বিচারের দাবিতে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেছেন ওই ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা।
সাংবাদিক সম্মেলনে লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার শিকারমঙ্গল এলাকার ভবানীপুর গ্রামের প্রতিবন্ধী বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কাজী নিজ উদ্যোগে তার বাড়ির পাশের জমিতে একটি লেবুর বাগান করেন। ওই বাগানে তিনি প্রায় তিনবছর আগে ৪শতাধিক লেবুর চারা রোপন করেন। সম্প্রতি পূর্ব শত্রুতার জেরে ধরে বীর মুক্তিযোদ্ধা আলমগীর কাজীর বাগান থেকে একেই এলাকার প্রতিপক্ষ আফছের কাজীর নেতৃত্বে মাসুম কাজী, রানা কাজী ও মফছের খানসহ বেশ কয়েকজন মিলে রাতের আধারে তিন শতাধিক ফলন্ত লেবু গাছ কেটে ফেলে দেয়। এতে করে বীর মুক্তিযোদ্ধা আলমগীর কাজীর প্রায় ৫লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগে জানাযায়।
ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধা আলমগীর কাজী সাংবাদিক সম্মেলনে কান্না জরিত কন্ঠে বলেন, আমি একজন অসহায় মুক্তিযোদ্ধা, আমি শারীরিকভাবে খুবেই অসুস্থ্য। আমার একটি হাত নেই, আমি প্রতিবন্ধি মানুষ। আমি নিজে অনেক কষ্ট করে আমার বাড়ির পাশের জমিতে ছোট ছেলের সহযোগীতা নিয়ে লেবুর বাগান করে ছিলাম। লেবু বিক্রি করে পরিবার নিয়ে সংসার ভালোই চলছিল আমার। কিন্তু আফছের কাজীসহ ২০/২৫ জন মিলে আমার লাগানো গাছগুলো রাতে আধারে কেটে ফেলেছে। তারা সবাই এলাকায় জামায়াত-বিএনপির রাজনীতি করে। এছাড়াও এলাকায় তারা সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্ততি নিয়েছি। আমি তাদের দৃষ্টান্তমুলক বিচার চাই।
অভিযুক্ত আফছের কাজী বলেন, লেবু গাছ মুক্তিযোদ্ধা আলমগীর লাগিয়েছে এটা সত্য, তবে জায়গা আমার বিধায় আমি গাছ কেটেছি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাছিরউদ্দিন মৃধা বলেন, এ বিষয় থানায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!