1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

৩ দিনের সরকারী ছুটিশেষঃ বাংলাবাজার ঘাটে কর্মমুখী মানুষের ভীড়-shibcharnews24

  • প্রকাশিত : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১, ৯.৫১ এএম
  • ১১৫৭ জন সংবাদটি পড়েছেন।

কাঁঠালবাড়ি ব্যুরোঃ

টানা তিনদিনের সরকারী ছুটি শেষে মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটে ঢাকামুখো মানুষের ভীড় বেড়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারী) সকাল থেকে নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য মানুষ অপেক্ষা করছেন ফেরী,লঞ্চ ও স্পিড বোটে নদী পাড় হওয়ার অপেক্ষায়। সিরিয়াল করে নদী পাড় হচ্ছেন মানুষ।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সুত্র জানায়, সকাল থেকে বেড়েই চলেছে যানবাহনসহ নদীপাড় হওয়া মানুষের সংখ্যা।তিনদিনের সরকারী লম্বা ছুটি শেষ দক্ষিনবঙ্গের ঘরমুখো মানুষ ছুটছেন যার যার গন্তব্যে।আর এতে করে ঘাটে ফেরী,লঞ্চ,স্পীড বোট পারাপারে বেড়েছে মানুষের চাপ।

বাংলাবাজার স্পীড বোর্ড ঘাটে দেখা যায় লম্বা লাইনদিয়ে টিকিট কেটে নদী পাড়ের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন বহু মানুষ।

অন্যদিকে ফেরী পারাপারের অপেক্ষায় আছে শতশত ট্রাক,প্রাইভেট গাড়িসহ যাত্রী ও চালকেরা।এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

বরিশাল থেকে ঢাকাগামী ট্রাক চালক মহিবুল্লাহ বলেন,’সবসময় আমাদের বিভিন্ন নিয়ম মেনে ফেরীতে উঠতে হয় আর যদি বিশেষ ছুটিছাটা পড়ে তাহলেতো কবে ফেরীতে উঠতে পারবো জানা নেই’

বিআইডব্লিউটিসি বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইনচার্জ আক্তার হোসেন বলেন,’টানা তিন দিনের ছুটির শেষে রাজধানীমুখী যাত্রীদের চাপ একটু বেশী।তবে ঘাটে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নিয়ম সৃঙ্খলা মেনেই যাত্রী পার করানো হচ্ছে’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!