1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচর পৌরসভার নির্বাচন সুষ্ঠু করতে সকলে সহোযোগিতা চাইলেন ইউএনও-shibcharnews24

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১, ৬.৩১ পিএম
  • ১১৭৪ জন সংবাদটি পড়েছেন।

শিহাবউদ্দিন,শিবচর প্রতিনিধিঃ

আসন্ন শিবচর পৌরসভার নির্বাচন পরিচালনায় দলমত নির্বিশেষে সব নাগরিকের সহযোগিতা চেয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে শিবচর উপজেলা পরিষদ হল রুমে শিবচর পৌরসভার নির্বাচন-২০২১ উপলক্ষে মেয়র,কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারন আসনে দাখিলকৃত কাউন্সিলর পদে মনোনয়নপত্র বাছাই পরবর্তী আলোচনায় এসব কথা বলেন।

এসময় মোঃ আসাদুজ্জামান বলেন, আজকে আপনাদের কাছে বিনীত অনুরোধ করিছি যে নির্বাচনটি যেন আইন, বিধি ও নীতিমালার আলোকে একটি বিশ্বাসযোগ্য, মানুষের আস্থার, যে ভাবে মানুষে নির্বাচন চায় সেভাবে যেন নির্বাচনটি করতে পারি সেজন্য আমি আপনাদের সকলের সহযোগীতা চাই।পাশাপাশি আমরা আপনাদের বলতে চাই এ বছর যেন নির্বাচনকে ঘিরে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা কঠোর অবস্থানে থাকবো।আমাদের পর্যাপ্ত আইনসৃঙ্খলা বাহিনী কাজ করবে।

তিনি আরো বলেন,আপনারা প্রার্থীরা যারা রয়েছেন,আপনাদের যেকোন অসুবিধা যেমন আপনারা যদি মনে করেন যে আপনাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আপনার নির্বাচন প্রচারনা করতে দিচ্ছেনা অথবা ওই প্রার্থী নিজেই আচরনবিধি লঙ্গন করছেন তাহলে অবশ্যই আমাদের মোবাইল নাম্বারে জানাবেন।আমরা আপনাদের আশ্বস্থ করতে চাই,আপনাদের সঠিক অভিযোগ গুলোকে বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহন করবো।

এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্বা শাজাহান মোল্লা, সাবেক পৌরপ্রশাসক বীর মুক্তিযোদ্বা মোসলেম উদ্দিন খান, পৌর আওয়ামীলীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খানসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারন কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

আগামী ২৮ ফেব্রুয়ারী এ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!