1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেতে যাচ্ছেন ১৪৫ টি পরিবার-shibcharnews24

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১, ১০.৫৩ পিএম
  • ৮৩৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর করেসপন্ডেন্ট, 

মুজিববর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরসহ জমি দেওয়ার কার্যক্রমের অংশ হিসেবে মাদারীপুরের চারটি উপজেলায় ১৪৫ টি ভূমি ও গৃহহীনদের মাঝে ঘর প্রদান করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ড.রহিমা খাতুন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারী) সন্ধায় ঘর হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলন
এ তথ্য তুলে ধরেন তিনি।

এসময় জেলা প্রশাসক বলেন,আগামী শনিবার (২৩ জানুয়ারী) এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ঘর প্রদান অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংস্লিষ্ট সুত্রে জানা গেছে, মাদারীপুর জেলায় প্রথম ধাপে ৯৮৮ টি ঘর বরাদ্দ পাওয়া গেছে। বরাদ্দকৃত ঘর সমূহের মধ্যে ইতোমধ্যেই ১৪৬টি ঘর নির্মান কাজ সম্পুর্ন হয়েছে। ঘরগুলো হচ্ছে শিবচর উপজেলায় ৫৮টি, সদর উপজেলায় ২৫টি, কালকিনি উপজেলায় ৩৫ টি ও রাজৈর উজেলায় ২৮টি।

মুজিববর্ষ উপলক্ষে এই প্রকল্পের মাধ্যমে শেখ হাসিনার অঙ্গিকার বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি।

মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সানজিদা ইয়াছমিন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক,স্পানিয় সরকার জনাব আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ খায়রুল আলম সুমন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম, ভ‚মি অধিগ্রহন কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটকসহ জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এসময় মাদারীপুর জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার উদ্যেগ নেয়ায় জেলা প্রশাসক মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!