1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

এস এম হানিফ মনোনয়ন পাওয়ায় কালকিনিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন-shibcharnews24

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১, ১২.১১ পিএম
  • ১২৩৬ জন সংবাদটি পড়েছেন।

রতন দে,মাদারীপুর,

আসন্ন পৌরসভা নির্বাচনে মাদারীপুরের কালকিনিতে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এস এম হানিফ। এদিকে তাকে মনোনয়ন দেয়ার খবরে কয়েক হাজার দলীয় ও তার কর্মী সমর্থকরা মিলে একটি আনন্দ মিছিল বের করে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষীন করেন। এবং তারা পৌর এলাকার বিভিন্ন হাট-বাজারে মিষ্টি বিতরন করে। বুধবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় আওয়ামী লীগ অফিস থেকে এ ঘোষণা দেয়া হয়। এস এম হানিফ বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আবদুস সোবাহান গোলাপের অনুসারি। অপরদিকে সংবাদ প্রকাশের পর পরেই কালিকিনি উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দদের মাঝে বইছে খুশির আমেজ।

নৌকার প্রার্থী এস এম হানিফ বলেন, আমি ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। আমি দীর্ঘদিন ধরে কালিকিনি থানা আওয়ামীলীগের সদস্য ছিলাম। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে। তিনি আজ আমাকে যে পুরস্কার দিয়েছেন আমি অবশ্যই জয়ী হয়ে তার ভাবমূর্তি অক্ষুন্ন রাখবো।

এসময় তিনি আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দ ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আবদুস সোবাহান গোলাপ কে ধন্যবাদ জানান।

তিনি নির্বাচনে জয়ী হয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকমুক্ত সুন্দর ও পরিচ্ছন্ন একটি ডিজিটাল কালিকনি পৌরসভা হিসেবে রূপান্তরিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচনে নৌকা প্রতীককে জয়ের লক্ষে দলবল নির্বিশেষে তিনি সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

উল্লেখ্য নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ জানুয়ারী, যাচাই-বাছাই ১৯ জানুয়ারী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারী, ভোটগ্রহণ ১৪ ফেব্রুয়ারী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!