1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামীর মৃত্যুদণ্ড-শিবচরনিউজ২৪।

  • প্রকাশিত : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১, ৩.১২ পিএম
  • ১০৭৬ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে ২য় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামীকে মৃত্যুদণ্ড প্রদান করেছে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

সোমবার (৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে বিচারক মোসাম্মৎ দিলরুবা সুলতানা এ রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী কোর্টবাড়ি গ্রামের নুরু মোল্লার পুত্র মো. মাহমুদুল হাসান ওরফে মধু মোল্লা (২৪) ও একই এলাকার জালাল মোল্লার পুত্র মো. মিলন মোল্লা (২২)।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৭ নভেম্বর মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী কোর্টবাড়ি এলাকার গাউস নপ্তির দ্বিতীয় শ্রেণির ছাত্রী রাবেয়া আক্তার ওরফে রিয়া (০৮) কোচিং ক্লাস শেষে বিকেলে বাড়ি ফেরার পথে আসামী মাহমুদুল হক মধু ও মিলন মোল্লা পাশের একটি জঙ্গলে নিয়ে রিয়াকে ধর্ষণ ও শ্বাসরুদ্ধ করে হত্যা করে।পরেদিন ২৮ নভেম্বর নিহত রিয়ার পিতা গাউস নপ্তি সদর থানায় একটি মামলা দায়ের করে।

মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. মোছলেম আলী আকন জানান, চাঞ্চল্যকর মামলাটিতে পুলিশের তদন্তে ঘটনার সাথে জড়িত মাহমুদুল হক মধু (২২) এবং মো. মিলন মোল্লা তথ্য বের হয় এবং পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। মামলার ৮ বছর পরে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোসাম্মৎ দিলরুবা সুলতানা আজ রায় ঘোষণা করেন। রায়ে অভিযুক্ত দুই আসামীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মামলার দুই আসামীকেই ফাঁসির দঁড়িতে ঝুঁলিয়ে মৃত্যু কার্যকর এবং প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা ধার্য করেন।

মামলার রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন নিহত রিয়ার বাবা-মা এবং আত্মীয়-স্বজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!