1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান।

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০, ৪.২৩ পিএম
  • ১১২৮ জন সংবাদটি পড়েছেন।

আবু সালেহ রওসাদ ও সিহাবউদ্দিনঃ

মাদারীপুর জেলা পরিষদের দায়িত্ব ভার গ্রহণের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করলেন মাদারীপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মুনীর চৌধুরী।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জেলা পরিষদের সদস্য ও দলীয় নেতা কর্মীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান। এসময় তারা বঙ্গবন্ধুর মাজারে ফাতেহা পাঠ করেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এর আগে সকালে তিনি দলীয় নেতা কর্মীদের নিয়ে শিবচরের দত্তপাড়ায় মরহৃম ইলিয়াছ আহম্মেদ চৌধুরী দাদাভাইর কবর জিয়ারত ও দোয়া পাঠ করেন।

এ সময় তার সাথে মাদারীপুর জেলা পরিষদে সদস্যবৃন্দ,শিবচর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা,শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, জেলা আওয়ামী লীগ, শিবচর উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!