1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে আরো ৩ জেলেকে ১বছরের কারাদন্ড।

  • প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০, ১০.৫৭ এএম
  • ১২৬৫ জন সংবাদটি পড়েছেন।

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,মাদারীপুর।

মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে আরো তিন জেলেকে এক বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদলত।

শুক্রবার (১৬ অক্টোবর)  দিবাগত রাত ৩টার সময়  ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট (আর ডিসি) মোঃ মাহবুবুল হক  এই কারাদন্ড প্রদাণ করেন।আর এই নিয়ে গত কাল উপজেলায় মোট ৬ জেলেকে প্রত্যেককে ১বছর করে কারাদন্ড দেয়া হয়েছে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গত ২ দিন ধরে
মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালের রেভিনিউ ডিপুটি কালেক্টর (আরডিসি) মোঃ মাহবুবুল হকের নেতেৃত্বে ও শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পদ্মা নদীর শিবচর অংশের বিভিন্ন পয়েন্ট সারা রাত উপজেলা মৎস্য অধিদপ্তর ও কাঠাঁলবাড়ি ঘাট নৌপুলিশের সহযোগীতায় অভিযান পরিচালনা করে। এসময় অবৈধভাবে মাছ শিকারের জন্য ব্যবহৃত ৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২৫ কেজী ইলিশ মাছসহ তিন জেলেক আটক করে পুলিশ। পরে শনিবার ১৭ (অক্টোবর) সকাল ৯ টার দিকে ভ্রম্যমাণ আদালতের  নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতে কারেন্ট জাল গুলোকে ধংস করা হয়। এছাড়াও প্রত্যেক জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের কারাদন্ড দেয়া হয়।পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে  ধংস করা হয়। এবং জব্দকৃত  মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।

শিবচর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এটি এম সামসুজ্জামান বলেন,গতকাল ৩ জন ও আজকে ৩ জন জেলেকে অবৈধভাবে মাছ ধরার অপরাধে প্রত্যেকে ১ বছরের জেল প্রদান করা হয়।এছাড়াও আমাদের এই অভিযান ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!