1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে গৃহবধূর মরদেহ উদ্বার,স্বামী আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০, ৮.১০ পিএম
  • ১৬৮৪ জন সংবাদটি পড়েছেন।

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,শিবচরনিউজ২৪.কম

মাদারীপুর শহরের সৈদারবালী এলাকা থেকে ফারজানা (১৯) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে লাশটি উদ্বার করা হয়।তবে এ ঘটনায় ওই নারীর স্বামী নাছের (২৬) কে আটক করেছে পুলিশ।আটক নাছেরের বাড়ি ফরিদপুর জেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের সৈদারবালী এলাকার হেমায়েত হোসেন মাতুব্বরের বাসায় নিহত ফারজানা তার বাবা, ভাই ও পুত্র সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন এবং পাশেই হায়দার কাজী জুট মিলে চাকুরী করতেন। নিহতের বাবা মাদারীপুর শহরে রিক্সা চালাতে। ভাই ও ছেলে মাদ্রাসায় থেকে পড়াশোনা করতো। ৫ থেকে ৬ দিন পূর্বে নিহতের বাবা গ্রামের বাড়ি ময়মনসিংহ যায়। এ সময় বাসায় একা থাকতেন ফারজানা। স্বামীর সাথে সম্পর্কটা ভালো ছিল না।

বুধবার রাতে স্বামী ফারজানার বাসায় আসে। বৃহস্পতিবার দুপুরের দিকে স্বামী নাছের স্ত্রীকে ঘরের মধ্যে রেখে বাসা থেকে বের হয়ে চলে যাওয়ার চেষ্টা করলে বাড়ির অন্য লোকদের সন্দেহ মনে হলে ঘরের ফিতরে গিয়ে দেখতে পায় ফারজানা খাটে শুয়ে আছে। কোন শব্দ করছে না। পরে তার স্বামীকে স্থানীয়রা আটকে রেখে পুলিশকে খবর দেয়

খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, শহরের সৈদারবালী এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তার স্বামীকে আটক করা হয়েছে।এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!