1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

শিবচরে ১৩ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত।

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১, ২.৩৪ পিএম
  • ৫৯১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর  প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে নব নির্বাচিত ১৩টি ইউনিয়ন পরিষদের সাধারন সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার(২৭ জুলাই) দুপুর ১২ টার দিকে স্থানীয় নুর ই আলম চৌধুরী অডিটোরিয়াম ক্যাম মাল্টিপারপাস হল রুমে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নুর ই আলম চৌধুরী এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন,মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী ও শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা আওয়ামিলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা, শিবচর উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ডা.মো সেলিম,শিবচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, শিবচর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার,উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ ১৯ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানগণ।

অনুষ্ঠানে শিবচর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ১১৭ জন সাধারন সদস্য ও ৩৯ জন সংরক্ষিত সদস্য উপস্থিত হয়ে শপথ গ্রহন করেন

উল্লেখ্য, গত ২১ জুন, মাদারীপুরের শিবচর উপজেলার দলীয় প্রতীক ছাড়া ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!