1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

সুদের টাকার জন্য রাতভর নির্যাতনের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

  • প্রকাশিত : শনিবার, ১০ জুন, ২০২৩, ১১.০৫ পিএম
  • ৯২৮ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরের ডাসারে সুদের টাকা আদায় করতে উত্তম শীল(৪০) নামে এক সেলুন ব্যবসায়ীকে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানাগেছে, শুক্রবার রাতে সুদের টাকা আদায় করতে ছাত্রলীগ নেতা সৈয়দ শাহনেওয়াজ হোসেন লিংকনের নেতৃত্বে ৪/৫ জন মিলে উত্তম শীল নামে এক সেলুন ব্যবসায়ীকে বাড়ী থেকে তুলে নিয়ে অজ্ঞাতস্থানে রেখে সুদের টাকা আদায় করতে রাতভর নির্যাতন করেন।পরে সুদের টাকা আদায় করতে তার দোকানানের চাবি রেখে দোকানের মালামাল বিক্রি করে দেওয়ার হুমকি দেয়।ঘটনার পরে ভুক্তভোগী অভিযোগ দিলে দু’জনকে আটক করেন। তারা হলেন-মোকলেস হোসেন(৩৬) শফিকুল (৩২)।ঘটনার পর থেকে অভিযুক্ত ছাত্রলীগ নেতা সৈয়দ শাহনেওয়াজ লিংকন পলাতক রয়েছেন।সে ডাসার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

ভুক্তভোগী উত্তম শীলের স্ত্রী বলেন,’আমার স্বামী ডাসার বায়তুল নূর মসজিদ মার্কেটে দোকান করে।প্রায়ই কিছু লোকজন বাড়ীতে আসতো।গতকাল রাতে তাকে ধরে নিয়ে গিয়ে সুদের টাকার জন্য নির্যাতন করেন সৈয়দ শাহনেওয়াজ লিংকনসহ ৪/৫ জন।আমার স্বামীকে সকালে খোঁজ করতে তাদের বাড়ীতে গেলে গালিগালাজ করে, আমার স্বামীকে চর- থাপ্পর মারা বলে টাকা না দিতে পারলে তোর দোকানের চাবি রেখে দিলাম।সবকিছু বিক্রি করে দিব,বিকেলে তোদের বিরুদ্ধে মামলা করবো।এপর্যন্ত মাসিক সুদ নিয়েছে।এখন তাদের সুদের যে হিসেব দিয়েছে তা পরিশোধ কিভাবে করবো।আমার স্বামী যা ইনকাম করে বাড়ীতেও কিছু দিতে পারেনা। সুদের টাকা পরিশোধ করতে করতে আজ নিঃস্ব। প্রায়ই সুদ কারবারীরা বাড়ীতে দলবেধে এসে তাগাদা দেয়। আমরা গরীব মানুষ।কোথায় যাব?আমদের মরণ ছাড়া কোন উপায়য় নেই।আমি সুদ ব্যবসায়ীদের বিচার চাই।

মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক জানান, এই ধরনের ঘটনাটি আমার জানা নেই। যদি এই ঘটনা জড়িত থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
এ বিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন,’ এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!