1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচর উপজেলা প্রশাসনের উদ্যোগে অজ্ঞাত সেই বৃদ্ধের চিকিৎসা শুরু-shibcharnews24

  • প্রকাশিত : বুধবার, ৯ জুন, ২০২১, ১০.৫৫ পিএম
  • ৮৯৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর প্রতিনিধিঃ

শিবচরে অজ্ঞাত সেই বৃদ্ধেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (৯ জুন) রাত সাড়ে আটটার দিকে শিবচর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের উদ্যোগে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর চিকিৎসা শুরু করেছে।

জানা যায়, আজ দুপুরে কে বা কাহারা আনুমানিক ৭০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধকে উপজেলা সমাজ সেবা অফিসের সামনে ফেলে রেখে যায়।পরে স্থানীয় লোকজন সন্ধ্যার পরে ওই ব্যক্তিকে ওখানে পড়ে থাকতে দেখেন।এসময় স্থানীয় এক সাংবাদিক বিষয়টি দেখতে পেয়ে শিবচর উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন।

এরপর শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামানের উদ্যোগে ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহ আলমের সহযোগিতায় ওই ব্যক্তিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করানো হয়। বর্তমানে রোগীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের ১৬ নম্বর বেডে চিকিৎসাধীন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ তালহা মন্ডল বলেন, ‘রোগীটি শারীরিকভাবে খুব দুর্বল।এছাড়া তার শরীরে জ্বর রয়েছে। আমরা তার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দিচ্ছি।

উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহ আলম জানান,সন্ধ্যার পরে ইউএনও স্যার বিষটি আমাকে জানালে আমি ও আমার অফিসের কয়েকজন ষ্টাফ রোগীটিকে হাসপাতালে ভর্তি করাই।বর্তমানে তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে।কাল সকালে আমি আবার হাসপাতালে যাবো। সরকারিভাবে তার প্রয়োজনীয় সব কিছু ব্যবস্থা করা হবে।’

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, “কিছুক্ষণ আগে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইতিমধ্য তার চিকিৎসা শুরু হয়েছে । উপজেলা সমাজসেবা অফিসার হাসপাতালে আছেন।তাকে সুস্থ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!