1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে বিয়ের প্রলোভনে ধর্ষণ।অভিযুক্ত আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১, ৮.৩৫ পিএম
  • ১১২৩ জন সংবাদটি পড়েছেন।

আবু মুছা রওসাদ, সিনিয়র ষ্টাফ করেসপন্ডেন্টঃ

শিবচরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে কথিত প্রেমিক ইমরান বেপারী (২৪)কে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ ।

বৃহস্পতিবার (৩জুন) বিকাল ৩ টার দিকে উপজেলার চরজানাজাত ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ইমরান চরজানাজাত ইউনিয়নের কাছিকান্দী গ্রামের দিলু বেপারীর ছেলে।

পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ইমরান বেপারী একই এলাকার সম্পর্কের বিয়াইন (১৮) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।এর সুত্র ধরে তাদের মধ্য প্রায়ই মোবাইল ফোনে কথা হতো ও ওই তরুণীর বাড়ীতে যাতায়াত করতো। গত ১৯ মে রাত পোনে এগারোটার সময় ইমরান ওই তরুণীকে ডেকে বাহিরে এনে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এবং এই ঘটনাটি কারো কাছে প্রকাশ করলে তাকে বিয়ে তো করবেই না। বরং মেরে ফেলার ও ভয় দেখায়।পরে পারিবারিকভাবে বিয়ের চাপ দিলে ইমরান বিয়ে করতে অশ্বীকার করেন। পরে ওই তরুনী গতকাল ২ জুন থানায় অভিযুক্ত ইমরান বেপারীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

আজ বিকেলে শিবচর থানার উপ পরিদর্শক সনজিব জোয়ারদ্দার গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেন।

শিবচর থানার ওসি মোঃ মিরাজ হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ইমরানকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগকারী মেয়েটির মেডিকেল পরিক্ষা করানো হয়েছে। রিপোর্ট এখনো হাতে পাইনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!