1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে নকল সিগারেটের দোকানে র্যাবের হানা, ২ প্রতিষ্ঠানকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা -shibcharnews24

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ৬.৫১ পিএম
  • ১৬৯৩ জন সংবাদটি পড়েছেন।

পাঁচ্চর ব্যুরোঃ

শিবচরে নকল সিগারেট রাখার দায়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় জব্দকৃত সিগারেট উপস্থিত জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুর থেকে বিকেল সাড়ে পাঁচটা  পর্যন্ত উপজেলার মাদবরেরচর হাটে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের সহযোগিতায় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

র্যাব ৮ মাদারীপুর ক্যাম্প সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শিবচর উপজেলার  মাদবরেরচর হাটে সালাম স্টোর ও ভাই ভাই স্টোর নামে দুইটি দোকানে নকল সিগারেট বিক্রি করা হয়।বিষয়টি জানতে পেরে দুপুর থেকে বিকেল সাড়ে পাঁচটা  পর্যন্ত ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট মাহমুদুল হাসান ও  র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক জমির উদ্দীন আহমদ অভিযান পরিচালনা করেন।এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারা মোতাবেক সালাম স্টোরের মালিক আবদুস সালামকে ৫০ হাজার টাকা ও ভাই ভাই স্টোরের মালিক জুলহাসকে ৭৫ হাজার টাকা করে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, আজ বিকেল আমরা এক গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি উক্ত প্রতিষ্ঠানসমূহ নকল পণ্য বিক্রি করছে। আর সেই কারণেই আজকে আমরা এই অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করি। আমাদের কাছে এভাবে তথ্য আসলে আমরা এ ব্যাপারে যথেষ্ট আন্তরিকতার সাথে খতিয়ে দেখব এবং যথাযথ কার্যকরী ব্যবস্থা নিব। ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন হয় এমন কাজ কাউকে করতে দেব না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!