1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে করোনা পজিটিভ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২০, ৬.৫৮ পিএম
  • ১৫৮৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ

শিবচরে করোনা পজিটিভ নিয়ে বহেরাতলা উত্তর ইউনিয়নের সেনেরবাট এলাকার শফিউদ্দিন শেখের(৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার ১৩ জুন সকাল ১০ টার দিকে তার মৃত্যু হয়।তবে আজ দুপুরে ওই ব্যক্তির জানাজায় শতাধিক মানুষ অংশ নেন ও দাফন কার্য সম্পন্ন করেন।এদিকে আজ দুপুরে এই ব্যক্তিসহ ১৭ জনের করোনা পজিটিভ আসলে উপজেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেন।ওই পরিবারের সকল সদস্য ও জানাজায় অংশ নেয়াদের হোম কোয়ারেন্টাইনে যাওয়ার পরামর্শ দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ

স্বাস্থ্য বিভাগ ও পারিবারিক সুত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে শফিউদ্দিন শেখের ঢাকার নবাবপুরের একটি হাসপাতালে খাদ্য নালীতে অপারেশন হয়। কয়েকদিন পর সে বাড়ি ফিরে আসে । বাড়ি আসার কয়েকদিন পর সে আবার অসুস্থ হয়ে পড়লে গত ৪ জুন তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় তার শ্বাসকষ্ট থাকায় ৭ জুন তার করোনা ভাইরাসের নমুনা নেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে গত বৃহস্পতিবার তাকে আবার ঢাকার মিডফোর্ড হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেও তার অবস্থার অবনতি ঘটলে তার বাড়ি ফেরার আকুতির জন্য পরিবারের সদস্যরা শনিবার সকালে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে।পরে সকাল ১০ টার দিক তার মৃত্যু হয়। পরে দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় শতাধিক মানুষ অংশ নেন।

মৃত ব্যক্তির ছেলে লালন শেখ বলেন, আব্বাকে শিবচর হাসপাতাল থেকে ঢাকা মিডফোর্ড হাসপাতালে নেয়ার পর তার দাবীর জন্য আজ সকালে বাড়ি আনি। ১০ টায় সে মারা যায়।দুপুরে জানাজা শেষে আমরা তাকে দাফন করি। পরে আমরা জানি আব্বা করোনা আক্রান্ত ছিল। উপজেলা প্রশাসন আমাদের ও জানাজায় যারা অংশ নিয়েছে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছে।

এলাকার সফিকুল ইসলাম নামের এক ব্যাক্তি বলেন,আমি জানাজা পাইনি,তবে মাটি দিয়েছি।আমাদের জামে মসজিদের ইমাম গোসল ও জানাজ পড়িয়েছেন।আমরা জানতাম না যে তার করোনা পজিটিভ।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘বহেরাতলা দক্ষিন ইউনিয়নের সেনেরবাট এলাকায় এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন শুনেছি। আমি ওই এলাকায় পুলিশ পাঠিয়েছি। মারা যাওয়া ওই ব্যক্তির সংস্পর্শে যারা ছিলেন সকলকে কোয়ারেন্টিনে রাখা হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!