1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে আরো ১৫ জেলেকে ১ বছর করে কারাদন্ড

  • প্রকাশিত : রবিবার, ১০ অক্টোবর, ২০২১, ৭.২৭ পিএম
  • ৯৯৬ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি শিবচরঃ

মাদারীপুরের শিবচরে নিষেধাজ্ঞা না মেনে মাছ ধরার অভিযোগে ১৫
জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকাল থেকে বিকেলে পর্যন্ত শিবচর উপজেলার কাঠালবাড়ি, চরজানাজাত বন্দরখোলা এলাকায় পদ্মানদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের নিকট ১৮ হাজার ৩ শত মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করে ভ্রাম্যমান আদালত।পরে বিকেল পাঁচটার দিকে তাদের মধ্য ১৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের মধ্যমে ১ বছর কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে পদ্মানদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত ও শিবচর থানা পুলিশের একটি টিম। এসময় পদ্মানদীতে নিষেধ অমান্য করে ইলিশ শিকার করায় ১৫ জেলেকে নদী থেকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে এক বছর করে সাজা প্রদান করা হয়। এসময় জব্দকৃত ইলিশ ধরার জাল পুড়িয়ে ধ্বংস করা হয় ও জব্দকৃত মাছ নিকটস্থ এতিম খানায় বিতরন করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাদারীপুর জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের ম্যাজিষ্ট্রেট এবিএম সরোয়ার রাব্বী।

তিনি বলেন, ‘ইলিশের প্রজনন মৌসুমে জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখতে নদীতে অভিযান চালানো হয়। এসময় ইলিশ শিকার করার অপরাধে তাদের আটক করে সাজা দেয়া হয়। পদ্মায় নিয়মিত আমাদের অভিযান চলবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!