1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

রাত পোহালেই মাদারীপুর সদরের ১৪ ইউনিয়নে নির্বাচন

  • প্রকাশিত : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১, ১১.৩৪ পিএম
  • ১০০৬ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি মাদারীপুর।

রাত পোহালেই মাদারীপুর সদরের ১৪ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্বাচন উপলক্ষে শনিবার দুুপুর থেকে সদর উপজেলা চত্ত্বর থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট পেপার, ভোট বাক্সসহ সরঞ্জামাদি বুঝিয়ে দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তারা। পরে কড়া নিরাপত্তায় পুলিশের সহায়তা কেন্দ্রে কেন্দ্রে মালামাল পৌঁছে দেয়া হয়েছে।
জানা যায়, এ নির্বাচনে ১৩ টি ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করলেও শুধুমাত্র ঝাউদি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে ইভিএম পদ্ধতিতে। নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে ২৭ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও ৫ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোতায়েন থাকবে। এছাড়া প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ, ১৫ জন আনসার মোতায়েন থাকবে। এছাড়াও নির্বাচনী এলাকায় ৩ প্লাটুন বিজিবি, পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও র‌্যাবের ৩ টি টিম আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবেন। এ উপজেলায় আওয়ামীলীগ প্রার্থীতা উন্মুক্ত করায় দলীয় প্রতীক ছাড়া প্রার্থীরা নির্বাচনে অংশ গ্রহন করছেন। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৭১ জন, মেম্বার প্রার্থী ৩ শত ৫৬ জন, সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ১ শত ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাদারীপুর সদর উপজেলায় ১৪ টি ইউনিয়নে ২ লাখ ২১ হাজার ৭’শ ৮৩ জন ভোটার ১৩১টি ভোট কেন্দ্রে ভোট প্রদান করবেন। যার ভেতরে নারী ভোটার ১ লাখ ৭ হাজার ৩’শ ২৪ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ১৪ হাজার ৪’শ ৫৯ জন।

মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান,” ইতোমধ্য আমরা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।এপর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির মধ্য কাল সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!