1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে মানবপাচারকারী চক্রের সদস্য জাকিরকে গ্রেফতার করেছে র‌্যাব-৮

  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২০, ৭.০৮ পিএম
  • ১০৭৭ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর করেসপন্ডেন্ট , শিবচরনিউজ২৪.কম

মাদারীপুরে মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য জাকির মাতুব্বর (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব-৮।

রোববার (১৪ জুন) দুপুরে সদর উপজেলার ঘটকঘর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জাকির রাজৈর উপজেলার বাসুদেবপুর গ্রামের ইছাহাক মাতুব্বরের ছেলে।
র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের কোস্পানী কমান্ডার মো. তাজুল ইসলাম জানান, মানবপাচারকারী চক্রের মূলহোতা রাজৈর উপজেলার বদরপাশা এলাকার জুলহাস সরদারের সহযোগি হিসেবে কাজ করে জাকির মাতুব্বর। জাকির এলাকা থেকে লোক সংগ্রহ করে লিবিয়ায় পাঠায়। পরে লিবিয়ায় হয়ে ইতালী নেয়ার কথা বলে সহজ-সরল যুবককে জিম্মি করে টাকা হাতিয়ে নেয় জুলহাসসহ অন্য সদস্যরা।
সম্প্রতি লিবিয়ায় মাফিয়াতের গুলিতে ২৬ বাংলাদেশীর মধ্যে মাদারীপুরের ১১জন নিহতের ঘটনায় রাজধানীর পন্টন থানায় ও মাদারীপুরের রাজৈর থানায় মানবপাচার দমন আইনে মামলা হয়। মামলা হলে গা ঢাকা দেয় জাকির। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে সদর উপজেলার ঘটকচর এলাকা থেকে জাকিরকে গ্রেফতার করে র‌্যাব-৮। এ নিয়ে মানবপাচার মামলায় গ্রেফতার হলো ৫জন। এদিকে গ্রেফতার জাকিরকে রাজৈর থানায় হস্তান্তরের পরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!