1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

বানিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মাদারীপুর উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১, ১০.৩৯ এএম
  • ১০৭৫ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বানিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মাদারীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে মাদারীপুর সদর উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (৭জানুয়ারী) সকাল সাড়ে ৯ টায় মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মর্তুজা আলম ঢালীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমান এর পরিচালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্যসচিব জাহান্দার আলী জাহান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাডঃ জামিনুর হোসেন মিঠু।

বক্তব্যরাখেন মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম লিটু,জেলা যুবদলের সভাপতি মোফাজ্জেল হোসেন খান মফা, সাধারন সম্পাদক মোঃ ফারুক বেপারী, জেলা আইনজীবি ফোরামের যুগ্ম-সাধারন সম্পাদক এ্যাডঃ রেজাউল করিম, শ্রমিকদল নেতা এ্যাডঃ শামীম মিয়া প্রমুখ। অন্যান্যের মধ্যে মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন হাওলাদার, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক মোঃ সালাউদ্দিন বেপারী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকির, ছাত্রনেতা কামরুলসহ বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!