1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

পদ্মার ইলিশের নামে ভেলকিবাজি

  • প্রকাশিত : শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ১.৪২ পিএম
  • ৯৩৬ জন সংবাদটি পড়েছেন।

আবু সালেহ্ মুছা,ষ্টাফ করেসপন্ডেন্টঃ

রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের অন্যতম নৌরুটের বাংলাবাজার এবং শিমুলিয়া ঘাটে রয়েছে অসংখ্য খাবার হোটেল, রেস্তেরা।

গরম ভাতের সাথে ইলিশ ভাজা আর ইলিশের তেল ও শুকনা মরিচের স্বাদের সাথে এই নৌরুটে যাত্রীরা দীর্ঘদিনের পুরানো। তবে গত বেশ কয়েক বছর ধরে আসাধু ব্যবসায়ীদের ফাঁদে পরছেন যাত্রীরা। ইলিশের নামে সার্ডিন ও চৌক্কা মাছ খাওয়াচ্ছেন তারা। তবে দাম রাখছেন ইলিশের মতোই। দামাদামি করে কিছুটা কমানো গেলেও ইলিশ মনে করেই খাচ্ছে সাধারণ মানুষ। তবে মুখে দেয়ার পর ইলিশের স্বাদ না পেয়ে ধরতে পারছেন বিষয়টি। অনেকে প্রতারনা বুঝতে পেরে চুপচাপ খেয়ে চলে যাচ্ছেন, অনেকেই প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছেন।

এদিকে হোটেল ব্যবসায়ীদের দাবি, তারা ইলিশও বিক্রি করেন। যারা প্রকৃত ইলিশ খেতে চায় তাদের ইলিশ মাছই দেয়া হয়। ইলিশের চেয়ে সার্ডিন মাছের দাম কিছুটা কম। ইদানিং অনেকেই এই মাছ চিনতে পারছে। তাই ঠকানোর প্রশ্নই আসে না।

হোটেলে খেতে একাধিক মানুষের সাথে আলাপ করলে তারা জানান,ঘাটের হোটেলে সাজিয়ে রাখা মাছগুলো দেখতে ইলিশের মতো হলেও তা ইলিশ নয়। মুখে দেবার পর বিষয়টি বোঝা যায়। এর আগে সহজে চেনা যায় না।

ঘাটের হোটেল মালিকদের সাথে আলপ করে জানা গেছে, বর্তমানে হোটেলগুলোতে চাঁটগাঁর ইলিশ নামে দামে সস্তা ইলিশ সদৃশ্য সার্ডিন মাছ বেশি পাওয়া যায়। তবে ইলিশের মতোন ততটা স্বাদ নয় এ ইলিশ। ৭০/৮০ টাকা করে পিচ বিক্রি হয়।

সার্ডিন এবং ইলিশ দেখতে একই রকম, বেশিরভাগ ক্রেতারা এটা বুঝতে পারেন না, আবার কেহ কেহ ধরে ফেলে। সার্ডিনের দাম কম হওয়াতে আমাদের লাভ বেশি হয়।

ঘাটের এক হোটেল মালিক জানান,ভোর থেকে রাত পর্যন্ত দোকান খোলা থাকে। হোটেলে ভাত এবং খিচুরির সাথে ইলিশ মাছ বেশি বিক্রি হয়। হোটেলে আস্ত ইলিশও রাখা হয়। একাধিক ব্যক্তি একত্রে আসলে তারা কিনতে পারেন। ক্রেতাদের সামনেই মাছ কেটে ভেজে দেয়া হয়। সঙ্গে ইলিশের তেলে শুকনা মরিচ ভেজে দেয়া হয়। কয়েকযুগ ধরে এভাবেই চলছে ঘাট এলাকার হোটেল ব্যবসায়। তবে ইদানিং নকল ইলিশের কারণে সুনাম নষ্ট হচ্ছে।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, ঘাটের লঞ্চ ঘাটেই হোটেলের সংখ্যা বেশি। এসকল হোটেলে ইলিশ মাছ বেশি বিক্রি করতে দেখা যায়। তবে আসল ইলিশের মাঝে নকল ইলিশের বেশ ছড়াছড়ি রয়েছে। বিশেষ করে লঞ্চযাত্রীরাই এসকল খাবার হোটেলের কাস্টমার। তারা ইলিশের দামে ইলিশ ভেবে নকল ইলিশ খেয়ে প্রতারিত হচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!