1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

করোনা ভাইরাসের সংক্রমন রোধে শিবচরে টিকাদান কার্যক্রম শুরু-shibcharnews24

  • প্রকাশিত : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১, ৪.৩৬ পিএম
  • ৮১৪ জন সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্টঃ

করোনা ভাইরাসের সংক্রমন রোধে শিবচরে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্সে এক পুলিশ সদস্যকে টিকাদানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয় ।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধক টিকা গ্রহনের জন্য এ পর্যন্ত উপজেলায় প্রায় ১ শ ৫০ জন রেজিস্ট্রেশন করেছেন। আজ দুপুরে রেজিস্ট্রেশনকৃতদের মধ্যে হাইওয়ে থানার পুলিশ সদস্য মো: সাইফুল ইসলামকে প্রথম টিকাদানের মাধ্যমে টিকাদান কার্যক্রম শুরু করা হয়। এই টিকাদান কার্যক্রম প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, ফাহিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শশাঙ্ক চন্দ্র ঘোষ, জেলা পরিষদ সদস্য আয়শা সিদ্দিকা মুন্নি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: রফিকুল ইসলামসহ অন্যান্নরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, আমাদের এ টিকাদান কার্যক্রম প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে। পর্যায়ক্রমে রেজিস্ট্রেশনকৃত সকলকেই টিকা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!