1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

১২ ঘন্টা পর বাংলাবাজার শিমুলিয়া নৌরুটে ফেরী চলাচল শুরু।

  • প্রকাশিত : শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ১০.২৮ এএম
  • ৭৪২ জন সংবাদটি পড়েছেন।

শাহিন মিয়া, শিবচর থেকেঃ

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারনে ১২ ঘন্টা পর বাংলাবাজার- শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

শনিবার (১৪ আগস্ট ) সকাল ৯ টা থেকে নদীতে স্রোত কমতে থাকায় ফেরি চলাচল শুরু করে ঘাট কর্তৃপক্ষ। এর আগে গতকাল (শুক্রবার) রাত ৯ টা থেকে তীব্র স্রোত থাকার কারনে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।

বিআইডাব্লিউটিসি বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মোঃ সালাউদ্দিন তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত কয়েকদিন ধরে পদ্মা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির সাথে সাথে স্রোতের গতিবেগও বেড়েছে। নৌ চ্যানেলের বেশ কয়েকটি স্থানে ঘুর্নিস্রোতে সৃষ্টি হয়েছে। ফলে ফেরি চলাচল চরমভাবে ব্যহত হচ্ছিল। তাই রাত থেকে নদীতে ফেরীগুলো চলাচল বন্ধ ছিল।

তবে আজ সকাল ৯ টার দিকে ফেরী সুফিয়া কামাল ও ক্যামেলিয়া নামে দুইটি ফেরী ছেড়ে গেছে।সকাল (৯ঃ৫০) এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেরী কুঞ্জলতা ঘাট এলাকা ছেড়ে যায়।

তিনি আরো জানান,আজ সকাল থেকে এই তিনটি ফেরীই ঘাট থেকে ফেরী ছেড়ে যাচ্ছে তবে ফেরী গুলো ওপার থেকে আবার আসবে কিনা তা তিনি জানেন না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!