1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

স্পেন থেকে শিক্ষা অফিস ম্যানেজ করে মাসিক বেতন নিচ্ছেন শিবচরের শিক্ষিকা সোনিয়া।

  • প্রকাশিত : বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৮.৫৭ পিএম
  • ১৮৬৬ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

স্বামীর সঙ্গে স্পেন থেকেও স্কুলের বেতন নিচ্ছেন মাদারীপুরে শিবচরের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।

ওই শিক্ষিকা উপজেলার পূর্ব কাচিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সোনিয়া আক্তার।সে গত এপ্রিল মাস থেকে স্কুলে আসেন না। তবে মাসে মাসে তুলে নেন বেতন। এই ঘটনায় ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে।

অনুসন্ধানে জানা গেছে, শিবচর উপজেলার পূর্ব কাচিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সোনিয়া আক্তার গত ২৮ মার্চ স্কুল থেকে দুই দিনের ছুটি নেন। এরপর থেকে আর স্কুলে আসেননি। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কিছু অসাধু কর্মকর্তাদের জোকসাজসে তিনি প্রতি মাসে বেতনভাতা তুলে নিচ্ছেন।

সোনিয়াদের বাড়ি গিয়ে এ বিষয়ে জানতে চাইলে সোনিয়ার বাবা জাকির হোসেন জানান, তার মেয়ে ছুটি নিয়ে স্বামীর কাছে স্পেন গেছে।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিলা বেগম বলেন, সোনিয়া দুই দিনের ছুটি নিয়ে স্কুল থেকে গেছে। এরপর থেকে তার ফোন নম্বর বন্ধ।

স্কুল সূত্রে জানা গেছে, স্কুলটিতে বর্তমানে ৬ জন সহকারী শিক্ষক রয়েছেন তবে পদ রয়েছে ৮ জনের। স্কুলে শিক্ষার্থীর সংখ্যা দুই শতাধিক। স্থানীয়দের দাবী শিক্ষক কম থাকায় ব্যঘাত ঘটছে শিক্ষা কার্যক্রমে।

তবে এ ব্যাপারে শিবচর উপজেলার শিক্ষা অফিসার রফিকুল ইসলাম কথা বলতে রাজি হননি।

মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, আমাদের কোন শিক্ষক দেশের বাইরে থেকেও বেতন নিচ্ছে বলে আমার জানা নেই। যদি এমন হয়ে থাকে তাহলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

জানতে চাইলে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন,’বিষয়টি নিয়ে কোন অভিযোগ আমার কাছে আসেনি। বিষয়টি জানার পর শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) খোঁজ খবর নিতে বলা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!