1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

সৌদি আরবে ব্রয়লার বিস্ফোরনে শিবচরের এক যুবকের মৃত্যু।

  • প্রকাশিত : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ১১.২৪ পিএম
  • ৭১৮ জন সংবাদটি পড়েছেন।

খালিদ জিহাদ খান,শিবচর করেসপন্ডেন্টঃ

 

সৌদি আরবে কর্মরত অবস্থায় ব্রয়লার বিস্ফোরনে মাদারীপুর জেলার শিবচরের মো. সোহেল শিকদার(৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার(১৯ সেপ্টেম্বর) রাতে তার মৃত্যুর খবর বাড়িতে আসে। এর আগে রবিবার সকাল দশটার দিকে সেখানকার একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করা অবস্থায় ব্রয়লার বিস্ফোরন ঘটলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে তার মৃত্যু হয়। নিহত সোহেল শিকদারের পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৮ বছর ধরে সৌদি আরবে থাকেন সোহেল শিকদার। সেখানকার আল কাসিম এলাকার একটি কনস্ট্রাকশন কোম্পানিতে তিনি কাজ করতেন। আগামী ২৫ সেপ্টেম্বর ছুটিতে দেশে আসার কথা ছিল তার। গত রোববার ছিল শেষ কর্মদিবস। সকালে কাজে যাওয়ার পর বাংলাদেশ সময় সকাল দশটার দিকে দূর্ঘটনা ঘটলে গুরুতর আহত হয় সোহেল। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। নিহত সোহেল শিবচরের পাঁচ্চর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রাজ্জাক শিকদারের ছেলে।

নিহত সোহেলের বাবা রাজ্জাক শিকদার বলেন,’আর পাঁচদিন পরেই দেশে আসার কথা ছিল সোহেলের। গতকাল(রবিবার) কোম্পানিতে শেষ কাজ ছিল। অথচ আমার বাবা আর নাই।’

নিহতের স্ত্রী রুবিনা আক্তার কান্না জড়িত কণ্ঠে বলেন,’আমার ছেলেমেয়ে পথ চেয়ে আছে বাবার। বাবা আসবে। আর দেখা হলো না। ছেলেমেয়ে বাবা বলে ডাকতে পারলো না।’

নিহতের মামাতো ভাই আতিকুর রহমান পাভেল বলেন,’সোহেল আমার ফুপাতো ভাই। ৮/৯ বছর ধরে সে বিদেশ করছে। আগামী শনিবার(২৫ সেপ্টেম্বর) তার বাড়ি আসার কথা ছিল।’

আব্দুর রাজ্জাক শিকদারের ২ ছেলে ও ৪ মেয়ের মধ্যে সোহেল চতুর্থ। নিহত সোহেল মৃধার সাত মাস বয়সী মেয়ে ও ৪ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। তিনি গত দেড় বছর আগে বাড়ি এসেছিলেন।

নিহতের পরিবারের দাবি দ্রুত তার লাশ দেশে আনার ব্যবস্থা করা হোক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!