1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শেখ হাসিনাই এদেশে দশ লক্ষ রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়েছেনঃ চিফ হুইপ

  • প্রকাশিত : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.৩৩ পিএম
  • ৭৮৯ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেছেন,’শেখ হাসিনা এদেশে দশ লক্ষ রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়েছেন। ধর্ম নিয়ে অনেক ষড়যন্ত্র হয়। কিন্তু ইসলামের জন্য একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কাজ করে যাচ্ছেন। তিনিই এদেশে দশ লক্ষ রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়েছেন!’

শনিবার(১১ ফেব্রুয়ারি) দুপুরে শিবচরের কাঁঠালবাড়ী সিনিয়র আলিম মাদ্রাসার ৪ তলা ভবন উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন,’বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছিলেন। এবং বিশ্বে অনেক ধনী মুসলিম দেশ বিলাসী জীবনযাপন করলেও ১০ লাখ রোহিঙ্গা মুসলমানকে একমাত্র শেখ হাসিনাই আশ্রয় দিয়েছেন। বিশ্বের ধনী দেশগুলো ইচ্ছে করলে এই ১০ লাখ রোহিঙ্গা মুসলিমদের মধ্যে থেকে কিছু অংশ মুসলিমদেরকে তাদের দেশে আশ্রয় দিতে পারতো। কিন্তু দেয়নি। আমাদের ছোট একটি দেশ তারপরও কিন্তু প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। মুসলমানদের জন্য এত বড় কাজ কিন্তু আর কোন সরকার করার সাহস করেনি।’

তিনি বলেন,’রোহিঙ্গাদের প্রতিদিন খাওয়াতে হচ্ছে, ঔষুধ দিতে হচ্ছে, তাদের নিরাপত্তাসহ সকল সুযোগ সুবিধা কিন্তু দিতে হচ্ছে। তাই ধর্ম নিয়ে অনেক সরকারই কথা বলেছে। তবে শেখ হাসিনা যেটা করেছেন, বঙ্গবন্ধু যেটা করেছেন, সেটা কিন্তু অন্য কেউ করতে পারেনি।

এসময় তিনি আরোও বলেন,’শিবচরের ভৌগলিক গুরুত্ব বেড়ে গেছে এই পদ্মাসেতুর কারণে। এখানে শুরু হয়েছে অনেক মেগা প্রকল্প। পদ্মাপাড়ের কাঁঠালবাড়ীতে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধু কনভেনশন সেন্টার নির্মান করা হবে। এটি হবে
এশিয়ার সর্ববৃহৎ কনভেনশন সেন্টার। এখানে দেশ বিদেশ থেকে মানুষ আসবে। এখানে আন্তজার্তিক মেলা হবে। দেশী বিদেশী ইভেন্ট,মিটিং হবে নিয়মিত।’

এসময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ লতিফ মোল্লা, পৌর মেয়র মোঃ আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ শাজাহান মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পরে চিফ হুইপ কাঁঠালবাড়ি উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবন, চরচান্দ্রা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবন উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!