1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শেখ হাসিনাই আবারো প্রধানমন্ত্রী হবেন’– চিফ হুইপ

  • প্রকাশিত : শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৬.৪৭ পিএম
  • ৭১২ জন সংবাদটি পড়েছেন।

শিবচর(মাদারীপুর) প্রতিনিধিঃ

‘সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামীতে আবারো জননেত্রী শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হবেন। নির্বাচন আসলে অনেক রকমের ষড়যন্ত্র হয়। সকল ষড়যন্ত্র আপনাদেরকে মোকাবেলা করতে হবে। বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি।

শনিবার(১৮ মার্চ) দুপুরে শিবচরের উমেদপুর ওজিফা রবিউল্লাহ লাইসিয়াম উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,’আপনারা জানেন যে নির্বাচন আসলে অনেক রকমের ষড়যন্ত্র হয়। সকল ষড়যন্ত্র আপনাদেরকে মোকাবেলা করতে হবে। শিবচরের মাটি শেখ হাসিনার ঘাঁটি। শিবচর নিয়ে আমরা কোন চিন্তা করি না। আপনাদেরকে মনে রাখতে হবে আমাদের আগামীর প্রজন্মের জন্য সামনে আমাদের খুব গুরুত্বপূর্ন সময়। এই সময়ে যদি আমরা পিছিয়ে যাই তাহলে আগামী প্রজন্মের জন্য আমরা উন্নত বাংলাদেশ রেখে যেতে পারবো না।’

চিফ হুইপ আরো বলেন,’এই পদ্মা সেতুর সুফল জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিয়েছেন। সেটাকে শতভাগ কাজে ব্যবহার করে পৃথিবীর উন্নত দেশগুলো যেভাবে কাজ করে, যে মানের চলাফেরা করে, যে মানের ব্যবসা বানিজ্য করে, তাদের কাছে যে মানের আন্তার্জাতিক সুযোগ সুবিধা আছে, আশা করি আমরাও সেই মানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবো।’

তিনি আরও বলেন,’পদ্মা সেতুর সুফলকে কাজে লাগিয়ে পদ্মা পাড়ের এই শিবচরকে আন্তর্জাতিক মানের জনপদ হিসেবে গড়ে তোলা হবে।’

শনিবার দুপুরে মাদারীপুরের শিবচরের উমেদপুর ওজিফা রবিউল্লাহ লাইসিয়াম উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন শেষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সাথে মতবিনিময় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ডা : মো: সেলিম, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে চিফ হুইপ উপজেলার মানিকপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার নতুন ৪ তলা ভবন উদ্বোধন করেন এবং মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সাথে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!