1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচর হাইওয়েতে ড্রাম ট্রাক ও পিকআপের সংঘর্ষে পদ্মা রেলওয়ে প্রজেক্টের সার্ভেয়ার নিহত

  • প্রকাশিত : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১.১৩ পিএম
  • ৮৯৭ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়েতে ড্রাম ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পদ্মা রেলওয়ে প্রজেক্টের সার্ভেয়ার সাইং (৩২) নামে এক চীনা নাগরিক নিহত হয়েছেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে প্রজেক্ট এরিয়াতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সকাল সোয়া ১০টার দিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

শিবচর হাইওয়ে থানা ও সাইংকে উদ্ধার করে ঢাকায় নিয়ে যাওয়া প্রজেক্টের দোভাষী রনি বলেন, শনিবার সকাল ৮ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা থেকে ৬ জন শ্রমিক ও একজন প্রকৌশলীকে নিয়ে ঢাকামুখী সার্ভিস লেনে দিয়ে যাচ্ছিল গাড়িটি। পথে শিবচরে সূর্যনগর এলাকায় ৩ জন শ্রমিককে নামিয়ে দিয়ে বাকি তিনজনকে নিয়ে প্রজেক্ট এরিয়ার দিকে রওনা হয় গাড়িটি।এসময় গাড়িটি দৌলতপুর নামক স্থানে এলে এসময় বিপরীত দিক থেকে একটি ড্রাম ট্রাকের সাথে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হলে গাড়িতে থাকা ৫ জন আহত হন।এদের মধ্যে সাংবিং নামের ওই চীনা নাগরিক ও রিজু নামে বাংলাদেশী একজন গুরুতর আহত হন।পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা এই দুইজনকে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য প্রেরণ করেন। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইং মৃত ঘোষণা করেন।

আহত অন্যরা স্থানীয় শ্রমিক বলে জানা গেছে। তবে তারা গুরুতর আহত নন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মাদারীপুরের শিবচর থেকে আহত অবস্থায় পদ্মা রেলওয়ে প্রজেক্টে কর্মরত এক চীনা নাগরিককে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়য়েছি।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!