1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচর এক্সপ্রেসওয়েতে উল্টে গেলো দূরপাল্লার বাস

  • প্রকাশিত : বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৩.৪৮ পিএম
  • ৮৫৩ জন সংবাদটি পড়েছেন।

শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি

ঢাকা -ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের মাদারীপুরের শিবচরে উল্টে গেলো দূরপাল্লার সৌদিয়া পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস।এ ঘটনায় নিহত না থাকলেও আহত হয়েছে কমপক্ষে ১০ যাত্রী।

মঙ্গলবার(৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় সড়কে এ দূর্ঘটনা ঘটে। তবে শিবচর হাইওয়ে পুলিশ জানিয়েছে মারাত্মক কোন হতাহতের ঘটনা ঘটেনি, দুইজন যাত্রী আহত হয়েছেন। যারা রাতেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাসটি শিবচরের পাঁচ্চর স্ট্যান্ড অতিক্রম করতেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এ সময় বাসের যাত্রীরা অনেকেই আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। তবে বড় ধরনর কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। মাথায়সহ বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে রাতেই স্থানীয় রয়েল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন যাত্রীরা।

স্থানীয়রা জানান,’হঠাৎ করেই মহাসড়কের উপর বাসটি উল্টে যায়। দ্রুত গতিতে বাসটি পাঁচ্চর আন্ডারপাসের সড়ক অতিক্রম করার পরেই উল্টে যায়। বাসটি বেশ দ্রুতগতিতে চলছিল। বাসের যাত্রীদের বেশির ভাগই আঘাতপ্রাপ্ত হয়েছে। যদিও বড় কোন হতাহতের ঘটনা ঘটেনি।’

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মিসবাহ উদ্দিন জানান,’খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌছায়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপরেই উল্টে যায়। মারাত্মক কোন হতাহতের ঘটনা ঘটেনি। রাতেই বাসটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!