1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে ২শত ৭৬ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর ‘ট্যাব উপহার

  • প্রকাশিত : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৪.৩০ পিএম
  • ৬৭১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর(মাদারীপুর)প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরে ২শত ৭৬ জন মেধাবী শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ ট্যাব প্রদান করা হয়েছে।

শনিবার(১৫ এপ্রিল) দুপুরে শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় নূর-ই- আলম চৌধুরী অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি।

জানা গেছে, উপজেলা সকল মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেনিতে পড়ুয়া প্রতি শ্রেণিতে ৩ জন করে ৬ জন মেধারী শিক্ষার্থীদেরকে ট্যাব দেয়া হয়। উপজেলার ৪৬ টি প্রতিষ্ঠানের ২৭৬ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই ট্যাব পেয়েছে।এসময় ২৫ জন দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন, ২০ জন দুরারোগ্য এবং জটিল রোগীদের মাঝে এককালীন আর্থিক সাহায্য প্রদান করা হয়।

শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার মো. মাসুদ আলম,উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রাজিবুল ইসলাম, পৌর মেয়র আওলাদ হোসেন খান।

এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান শিবচরের বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র ছাত্রী,উপজেলা
প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন

এর আগে চীফ হুইপ পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটোরিয়ামে ৪ হাজার ৭ শ ৮ হত দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ভিজিএফ চাল বিতরন, পৌরসভার পক্ষ থেকে এক হাজার জনকে ঈদ উপহার হিসেবে শাড়ী লুঙ্গী বিতরন কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!