1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু, আহত ২

  • প্রকাশিত : রবিবার, ৬ নভেম্বর, ২০২২, ৮.১৯ পিএম
  • ১২৬২ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি শিবচরঃ

শিবচরে মোটরসাইকেল উল্টে সুজন শিকদার(৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

রোববার(৬ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের সন্ন্যাসীর চর ইউনিয়নের দৌলতপুর এলাকায় সার্ভিস সড়কে দূর্ঘটনাটি ঘটে।

নিহত সুজন শিকদার উপজেলার সন্যাসীরচর এলাকার মোস্তফা শিকদারের ছেলে।

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, শিবচরের দত্তপাড়া ইউনিয়নের সূর্য্যনগর থেকে পাঁচ্চরের দিকে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন সুজন ও জহিরুল। সার্ভিস সড়কের দৌলতপুর নামক স্থানে এলে সিদ্দিক মাতুব্বর(৫৫) নামের এক পথচারী রাস্তা পার হতে গেলে সুজন শিকদার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় মোটরসাইকেল উল্টে গেলে মাথায় গুরুতর আঘাত পান চালক সুজন শিকদার। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটর সাইকেল আরোহী জহিরুল শিকদার ও পথচারী সিদ্দিক মাতুব্বর চিকিৎসাধীন রয়েছেন।

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল বাকী জানান,’খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাই। সেখানে সুজন নামের একজনের মৃত্যু হয়। অন্যরা আহত হলেও ঝুকিমুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন। মূলত মোটরসাইকেলের সামনে এক পথচারী চলে এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় চালক সুজন মাথায় গুরুতর আঘাত পান।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!