1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে সড়ক দুর্ঘটনায় চীনা নাগরিক নিহতের ঘটনায় অভিযুক্ত ড্রামচালক আটক

  • প্রকাশিত : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.২২ পিএম
  • ৭৫১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় চীনা নাগরিক নিহতের ঘটনায় অভিযুক্ত ড্রামচালক আটক করেছে র‌্যাব।

রোববার রাত সাড়ে ১১টার দিকে রাজধানী ঢাকার মিরপুর-০১ এর টোলারবাগ থেকে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে র‌্যাব মাদারীপুর ক্যাম্পের সদস্যরা।

গ্রেফতার সাদ্দাম মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের গোলাপ শিকদারকান্দি এলাকার ছাবু শিকদারের ছেলে।

সোমবার দুপুরে মাদারীপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ হেড কোয়াটারের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান এ তথ্য জানান।

এসময় তিনি বলেন,
শনিবার সকাল ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা থেকে ৬ জন শ্রমিক ও পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পে কর্মরত সার্ভেয়ারকে নিয়ে ঢাকামুখী সার্ভিসলেনের দিয়ে যাচ্ছিল একটি পিকআপটি। মাঝপথে শিবচরের সূর্যনগর এলাকায় ৩জন শ্রমিককে নামিয়ে দিয়ে বাকি তিনজন ও সার্ভেয়ারকে নিয়ে প্রজেক্ট এরিয়ার দিকে রওনা হয় গাড়িটি। এ সময় যাত্রাবাড়ি-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে’র দৌলতপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায়। গাড়িতে থাকা চালক ও চায়না সার্ভেয়ারসহ ৫ জন আহত হন। এদের মধ্যে চ্যাং বিন নামের ওই চীনা নাগরিক ও রিজু নামে এক বাংলাদেশিকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। পরে সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই চায়না নাগরিক চ্যাং বিন (৩২)কে মৃত ঘোষণা করেন। এদিকে অন্য আহত শ্রমিকরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন নেন। এই ঘটনায় পরদিন পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পে কর্মরত মুইদ মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা চালককে আসামী করে শিবচর থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করে। তথ্য প্রযুক্তির সহায়তায় ড্রামচালক জব্দ ও চালককে শনাক্ত করে আসামী সাদ্দামকে গ্রেফতার করা হয়। পরে থানা পুলিশের মাধ্যমে তাকে আদালতে পাঠায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!