1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে সিঁদুর তৈরির কারখানায় আগুন, ২২ লাখ টাকার ক্ষতি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.০৪ পিএম
  • ৫৭৩ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরে সিঁদুর তৈরির একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কারখানাটি পুড়ে ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষের দাবী। তবে অগ্নিকান্ডের ঘটনাটি নাশকতা বলে দাবী করছেন ক্ষতিগ্রস্থরা।
এ ঘটনায় শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সোমবার(১৩ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, শিবচর পৌরসভার চর শ্যামাইল কাজীর দোকান এলাকায় ব্যবসায়ী রবীন্দ্রনাথ মন্ডলের ‘রাজলক্ষী এম্পরিয়াম’ নামে একটি সিদুর তৈরির কারখানা স্থাপন করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে।
সোমবার গভীররাতে কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে কারখানাটি পুড়ে ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

তবে কারখানা মালিক রবীন্দ্রনাথ মন্ডলের দাবী কে বা কাহারা শত্রুতাবসত কারখানায় অগ্নিসংযোগ করে ক্ষতিসাধন করেছে। এ ব্যাপারে রবীন্দ্রনাথ মন্ডল মঙ্গলবার শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

কারখানা মালিক রবীন্দ্রনাথ মন্ডল বলেন, ‘আমার কারখানায় আগুনের কোন কাজ করা হয় না। দুটি বৈদ্যুতিক লাইট চালিয়ে কাজ করা হয়। গতকাল সন্ধ্যার সময়ও বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে আমরা চলে যাই। রাতে আগুনের ঘটনা ঘটে। এতে আমার ধারনা কেউ ইচ্ছে করে শত্রুতাবসত অগ্নিসংযোগ করে আমার এতবড় ক্ষতিসাধন করেছে। আমার প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি সুষ্ঠ তদন্তের মাধ্যমে এর বিচার চাই।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুব্রত গোলদার বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!