1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪.১০ পিএম
  • ৪৬১ জন সংবাদটি পড়েছেন।
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে সরকারি বরহামগঞ্জ কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি ফিরিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সরকারী বরহামগঞ্জ কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হিমেল মাতুব্বর শিক্ষার্থীদের জন্য শিবচর টু পাচ্চর ও শিবচর টু শেখপুর রুট ব্যবহারকারী ছাত্র ছাত্রীদের জন্য  বাস ভাড়া বিনামূল্যে করার ব্যবস্থা করেছেন।
জানা গেছে, উপজেলার শেখপুর ও পাঁচ্চর এলাকা থেকে প্রায় আড়াইশ থেকে তিনশত অসহায় শিক্ষার্থী নিয়মিত কলেজে যাতায়াত করে।তারা আর্থিক সংকটের কারনে নিয়মিত কলেজে  উপস্থিত হতে পারে না, ফলে উপস্থিতির হারও কমে যায়।
এ সমস্যা সমাধানে হিমেল মাতুব্বর শেখপুর- ঢাকা ভায়া  শিবচর রুটে চলাচলকারী আনন্দ পরিবহনের বাস মালিকদের সঙ্গে আলোচনা করেন। তার উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হয়।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা।তারা বলেন, এতে করে এখন নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা সহজ হবে এবং পড়াশোনায় আরও মনোযোগ দেওয়া সম্ভব হবে।
স্থানীয় সচেতন মহলও এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেছেন, এমন মানবিক পদক্ষেপ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।
এবিষয়ে হিমেল মাতুব্বর বলেন,বরহামগঞ্জ কলেজে অনেক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী পড়াশোনা করেন।তারা দূরদূরান্ত থেকে এখানে আসে।এতে তাদের অনেক টাকা খরচ হয়।এরা অনেকসময় টাকার জন্য কলেজ নিয়মিত আসতে পারে না। আগামী রবিবার থেকে যারা কলেজে পাঁচ্চর ও শিবচর এলাকায় থেকে আসে তারা বিনা ভাড়ায় কলেজে আসতে পারবে।আমরা বাস মালিকদের সাথে কথা বলে এই ব্যবস্থা করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!