1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে শিক্ষক দম্পত্তির বাসায় দিনে দুপুরে চুরি

  • প্রকাশিত : রবিবার, ৬ নভেম্বর, ২০২২, ৪.৪৪ পিএম
  • ১২৯৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে দিনে দুপুরে এক শিক্ষক দম্পত্তির বাসায় চুরির ঘটনা ঘটে। এসময় সময় চোরেরা নগদ ৭০ হাজার টাকা, প্রায় ১৮ ভরি ওজনের স্বর্ণালংকার ও একটি ল্যাপটপ নিয়ে যায়।

রবিবার (৬ নভেম্বর) আনুমানিক বেলা ১১ টার দিকে উপজেলার খানকান্দি সৈয়দ আশরাফ আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ভীম চন্দ্র দাসের
শিবচর পৌর বাজারের গুয়াতলা এলাকার লালন মঞ্চ সংলগ্ন তার ভাড়ার বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগীরা জানান, সকালে ভীম চন্দ্র দাশ ও তার স্ত্রী দুজনেই শিক্ষক হওয়ায় তাদের নিজ নিজ কর্মস্থলে চলে যান। বেলা সোয়া ১১ টার দিকে তার নবম শ্রেনীতে পড়ুয়া মেয়ে বিদ্যালয় থেকে বাসায় আসলে বাসার দরজা খোলা দেখতে পান।পরে সে ভিতরে প্রবেশ করে বাসার আলমারী, সোকেস ও টেবিলের তালা ভাঙ্গা দেখতে পান। পরে তিনি তার বাবা মাকে খবর দিলে তারা এসে তাদের টাকা,স্বর্ন ও ল্যাপটপ চুরি হয়ে গেছে।

ভীম চন্দ্র দাশের স্ত্রী গীতা রানী মিত্র বলেন,সকালে স্কুলে যাওয়ার কিছুক্ষণ পরে আমার মেয়েটি আমাকে ফোন দিয়ে ঘটনা জানালে আমি বাসায় গিয়ে দেখি আলমারিতে রাখা আমার ১৮ ভরি স্বর্ন ও ৭০ হাজার টাকা চুরি হয়।এছাড়াও আমার মেয়ের ল্যাপটপটি ও আলমারিতে রাখা আমাদের বিভিন্ন ব্যাংকের ডিপিএসের বই চোরেরা নিয়ে যায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন,ঘটনাটি শোনার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন,আমরা চুরি হওয়া মালামাল উদ্ধার করতে কাজ করে যাচ্ছি। “

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!