1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে মেধাবী শিক্ষার্থীদের স্মৃতিবৃত্তি প্রদান

  • প্রকাশিত : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩, ৫.৩৩ পিএম
  • ৮০৬ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরের উৎরাইল উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ‘আব্দুল কাদের চৌধুরী স্মৃতিবৃত্তি’ প্রদান করা হয়েছে। বুধবার(২৫ জানুয়ারি) বেলা ১১ টার দিকে বিদ্যালয়ের হলরুমে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মেধা তালিকায় ১ম থেকে ৫ম স্থান অধিকারকারী ২৫ জন শিক্ষার্থীদের আর্থিক প্রনোদণা দেয়া হয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আব্দুল কাদের চৌধুরীর স্মরণে প্রতি বছরই মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার কণিষ্ঠ পুত্র আনিসুল কাদের চৌধুরীর সার্বিক তত্বাবধানে বৃত্তি প্রদান করা হয়ে থাকে।

আমিরুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আশ্রাফুল আলম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো.রেজাউল করিম, মিয়াউল আলম চৌধুরী, ইমতিয়াজ আহমেদ, প্রাক্তন শিক্ষক আব্দুল মান্নান হাওলাদার, অভিভাবক সদস্য এবাদাত মুন্সীসহ অন্যরা।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যবৃন্দ, সাবেক শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!