1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২, ৪.১১ পিএম
  • ৯১৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর,মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

বুধবার (২৩ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাজী ফজলু বেপারী কান্দি এলাকায় এলাকাবাসির উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।

জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারী, মাহতাব উদ্দিন বেপারীর ছেলে দুলাল বেপারীর বিরুদ্ধে দৈনিক মুক্ত খবর ও দৈনিক প্রভাত পত্রিকায় শেখ হাসিনা তাঁতপল্লী প্রকল্প অধিগ্রহন বিলের তালিকা প্রস্তুতে অনিয়মের অভিযােগ শিরোনামে প্রকাশিত হয়। যা সম্পূর্ণ ভিত্তিহীনও বানোয়াট বলে দাবি করেন দুলাল বেপারীসহ স্থানীয়রা।

মানবন্ধনে দুলাল বেপারী বলেন, মুক্তখবর ও প্রভাত পত্রিকায় আমার নামে প্রকাশিত সম্পূর্ণ মিথ্যা ও বানানো। নিউজে যে ছবি প্রকাশ হয়েছে তা শেখ হাসিনা তাঁত পল্লীর প্রকল্প ভিতরেসহ আশে পাশে কোন স্থানে নেই। এই ছবি কোথা থেকে এনে আমার নামে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। প্রকাশিত সংবাদের সাথে আমি কোন ভাবে জড়িত নই মিথ্য সংবাদ প্রকাশ করায় আমর মানহানি হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং সংবাদের সুষ্ঠু তদন্ত ও এমন সংবাদ প্রকাশের সাথে জড়িতদের শাস্তি কামনা করি।

এসময় উপস্থিত ছিলেন, কুতুবপুর ৯ নং ইউপি সদস্য কাউসার মাদবর, চাঁন মিয়া খান, নজরুল ইসলাম খান, রুবেল বেপারী, কাউসরা বেপারী, আজিজুল বেপারী, সামাদ খানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!