1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

শিবচরে মা ইলিশ ধরার অভিযোগে তিন জেলেকে ১ বছরের কারাদন্ড

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০, ৬.২০ পিএম
  • ১৮৯৩ জন সংবাদটি পড়েছেন।

পাঁচ্চর ব্যুরো, শিবচরনিউজ২৪.কমঃ

শিবচর উপজেলায় পদ্মা নদীতে অবৈধভাবে মা ইলিশ ধরার অভিযোগে তিন জেলেকে ১ বছরের সাজা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপর থেকে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অার ডিসি মাহবুবুল হক নেতৃত্বে ও শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এটিএম সামসুজ্জামানের সহযোগীতায় পদ্মানদীর বিভিন্ন পয়েন্ট অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে ৭০০০ মিটার কারেন্ট জাল উদ্বার করা হয়।


আটককৃত ব্যক্তিরা হলেন মোঃ সেলিম মাদবর (৪০), শাহেদ আলী বেপারী (৪০),মোঃ কিনাই খা (২৫)।

পরে বিকেল পাঁচটার দিকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায়
তাদের প্রত্যেককে ১ বছর করে জেল দেয়া হয়। এসময় জেলেদের কাছ থেকে জব্দকৃত প্রায় ৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এটিএম শামসুজ্জামান বলেন,ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় গত ১৪ অক্টোবর থেকে ২২ দিন সারাদেশে ইলিশ মাছ নিধনে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের অপরাধে তিন জেলেকে আটক করে এক বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!