1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচরে মাথায় বাঁশ পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ৭ জুন, ২০২৩, ৩.১৯ পিএম
  • ১০২১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে একটি মাদ্রাসার বহুতল ভবনের নির্মান কাজ করার সময় মাথায় বাঁশ পড়ে সাইদুর রহমান(৩৫) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(৬ জুন) বিকেলে দূর্ঘটনা ঘটলে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত সাইদুর রহমান উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বড় বাহাদুরপুর বটতলা গ্রামের জাহিদুল মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শিবচরের বাহাদুরপুর এলাকার জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার একটি পাঁচ তলা ভবনের নির্মান কাজ করছিল সাইদুর। ভবনের দেয়ালের পাশে বাঁশ বেঁধে উপরে উঠার সময় উপর থেকে একটি বাঁশ খুলে সাইদুরের মাথায় পড়ে। গুরুতর আহতাবস্থায় প্রথমে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আনোয়ার হোসেন জানান,’ মাথায় বাঁশ পড়ে এক নির্মান শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়নি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!