1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে ভ্যান চুরি করতে গিয়ে আটক ১

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১, ৪.১৩ পিএম
  • ৮২২ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি শিবচরঃ

মাদারীপুরের শিবচরে ভ্যান চুরির দায়ে আলেম মাদবর (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর রাতে তাকে বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকারেরচর এলাকা থেকে আটক করা হয়।

আটককৃত আলেম মাদবর উপজেলার উমেদপুর ইউনিয়নের আলেপুর গ্রামের হাতেম মাদবরের ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানা যায়,বুধবার দিবাগত রাতে বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকারেরচর বেপারী কান্দি গ্রামের রফিক বেপারী তার ভ্যানটি বসত ঘরের সাথে চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন।পরে ভোর রাতের দিকে একটি শব্দ পেয়ে তার ঘুম ভাঙলে তিনি বের হয়ে দেখতে পান তার ভ্যানটি আলেম মাদবর রাস্তার দিকে নিয়ে যাচ্ছে। তখন তার চিৎকারের আশেপাশের লোকজন এগিয়ে আসলে ভ্যানসহ আলেম মাদবরকে আটক করে।পরে ভোরে শিবচর থানায় খবর দিলে থানার উপ পরিদর্শক বরুন হিরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিরাজ হোসেন ঘটনার সততা নিশ্চিত করে বলেন,আসামীকে আটক করা হয়েছে।দুপুরের দিকে তাকে মাদারীপুর আদালত প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!