1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে ভোক্তা অধিকারের অভিযান, ৬ দোকানে ৭০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ৪.৫১ পিএম
  • ৫৭৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে তৈরি পোশাকসহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় অতিরিক্ত মূল্য রাখাসহ নানা কারণে তৈরি পোশাক, জুতার দোকানসহ ৬ টি দোকানে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার(২ এপ্রিল) দুপুরে শিবচর পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।

জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণে মঙ্গলবার দুপুরে শিবচর পৌর বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় পন্যের দাম অতিরিক্ত রাখা, পন্য ক্রয়ের ভাউচার না থাকা, বাইরের পন্যে নিজেদের ট্যাগ লাগিয়ে অতিরিক্ত দামে বিক্রিসহ নানা অনিয়মের কারণে পোশাকের শোরুম ফাস্টরেটকে ৪০ হাজার, ইয়েস পয়েন্টকে ১০ হাজার, শামীম পাঞ্জাবীকে ৫ হাজার, মাই-লা সুজকে ৫ হাজার, কিরণ টেইলার্সকে ৫ হাজার এবং সানমুন ক্লোথ স্টোর এন্ড টেইলার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়াও কয়েকটি দোকানকে সতর্ক করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান,’অতিরিক্ত মূল্যসহ নানা অনিয়মের কারণে জামাকাপর, জুতা ও টেইলার্সের দোকানে জরিমানা করা হয়েছে। এছাড়া অন্যদের সতর্ক করে দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!