1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে ভেজাল খাদ্য তৈরি, দুই বেকারীর মালিককে জরিমানা

  • প্রকাশিত : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৬.০৮ পিএম
  • ৮৩২ জন সংবাদটি পড়েছেন।

শিবচর( মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরের ভেজাল খাদ্যপন্য উৎপাদনের দায়ে দুই বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার(১৪ নভেম্বর) দুপুরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ডাইয়ারচর এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউসের নেতৃত্ব একতা বেকারী ও রোজ বেকারীতে অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে,বেকারী দুটিতে ভেজাল খাদ্যপন্য, জন্মদিনের কেক উৎপাদন করে বাজারজাত করছে এমন অভিযোগ পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সতত্যা থাকায় বেকারি দুটির মালিক শহিদুল ইসলাম ও ইব্রাহিমকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে বেকারি দুটি সিলগালা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান,’আমরা নিয়মিত এ অভিযান পরিচালনা করে যাচ্ছি। শিবচরের মাদবরেরচর এলাকায় বেকারি দুটিতে ভেজাল খাদ্যপন্য তৈরি করছিল। পরে তাদের জরিমানা করা হয়েছে। একই সাথে বেকারি দুটি সীলগালা করা হয়েছে।’

এসময় শিবচর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফজলুল হকসহ থানা পুলিশের এটি দল উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!