1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে সোয়া ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ২.০১ এএম
  • ৫২৯ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে এক ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে সোয়া ৪ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চর বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কলম বনিক (৫৬) পাঁচ্চর বাজারের বনিক ট্রেডার্সের মালিক ও ওই এলাকার অনিল বণিকের ছেলে।

ভুক্তভোগীর পরিবার জানায়, প্রতিদিনের মতো পাঁচ্চর বাজারের মুদি দোকান বন্ধ করে সারাদিনের কেনাবেচার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন কমল। বাড়ির কাছাকাছি আসলে ৩-৪ জন মুখোশধারী দুর্বৃত্ত তাকে এলোপাতারি হাতুড়িপেটা করে। পরে মাথায় গুরুতর আঘাত পেলে মাটিতে পড়ে যায় কমল। এ সময় কমলের সাথে থাকা সোয়া ৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে কমলের ডাকচিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কমলকে রাজধানীর ঢাকা মেডিকেলে প্রেরণ করেন চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ।

এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!