1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে এইচএসসির ফলাফলে তলানিতে নুর-ই-আলম চৌধুরী কলেজ, পাস করলো ২ জন শিবচরে এইচএসসির ফলাফলে পাসের হারে শীর্ষে রিজিয়া বেগম মহিলা কলেজ শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স”

শিবচরে বেদে সম্প্রদায়ের পাশে জেলা পুলিশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০, ১১.৪৯ এএম
  • ১৪৪৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪ডেস্কঃ

 

মাদারীপুর জেলার শিবচর উপজেলা পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর কল্যাণে উত্তরণ ফাউন্ডেশনের সহযোগিতায় ও মাদারীপুর জেলা পুলিশের সার্বিক তত্বাবধানে খাদ্য সহায়তা কর্মসুচির বাস্তবায়ন করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে তিনটা থেকে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের একটি বেদে পল্লীতে ৬০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

শিবচর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শিবচর উপজেলা করোনা ভাইরাসের মারাত্মত ঝঁকিতে থাকায় আজ ১২ দিন ধরে জেলা প্রশাসনের নজরদারিতে রয়েছে।শিবচরের পুরো এলাকায় পুলিশ পাহাড়ায় রেখে মানুষের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে।

এদিকে শিবচর উপজেলায় প্রতিটি হাট বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ব্যতীত সব দোকান, যান বাহন টানা ১২ দিন ধরে বন্ধ রয়েছে। এতে অসহায় ও নিন্ম শ্রেনীর মানুষের অনেক কষ্ট হচ্ছে।

মাদারীপুর জেলা পুলিশ শিবচর উপজেলার পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর ৬০ টি পরিবারের প্রতিটি পরিবারকে  ১০ কেজি চাল,১ কেজি ডাল, ১ কেজি তৈল,১ কেজি লবন,১ কেজি আলু সম্বলিত একটি প্যাকেজ দেওয়া হয়

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান।অনুষ্ঠানে বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদবরেরচর ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (শিবচর সার্কেল)  আবির হোসেন, শিবচর থানার ওসি তদন্ত আমির হোসেন সেরনিয়াবাদসহ শিবচর থানা ও জেলা পুলিশে কর্মরত সদস্যগন।

এ সময় মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, মাদারীপুরের কোথাও কেউ না খেয়ে থাকবেনা। আমরা সবার ঘরে ঘরে খাবার পৌঁছে দেবার চেষ্টা করবো ۔۔এ সময় তিনি আরো বলেন, করোনা ভাইরাসের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। কোথাও আড্ডা বা চা এর দোকানে ভিড় করা যাবে না। সবাই এ ব্যাপারে সচেতন থাকতে হবে’
۔۔

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!