1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

শিবচরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার-shibcharnews24

  • প্রকাশিত : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১, ১১.২৮ এএম
  • ১১৮২ জন সংবাদটি পড়েছেন।

উপজেলা করেসপন্ডেন্টঃ

শিবচরে গিয়াস ফরাজী(৬৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্বার করে পুলিশ।

নিহত গিয়াস ফরাজী দত্তপাড়ার খাড়াকান্দি এলাকার বাসিন্দা।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়,গতকাল দত্তপাড়া বাজারের কাছে একটি মসজিদে তাবলীগ জামায়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন গিয়াস ফরাজী।সেখানে অন্যান্ন মুসল্লীর সাথে এশারের নামাজ আদায় করেন।পরে মসজিদে অন্ন্যান্ন মুসল্লীরা ঘুমিয়ে পড়ে। আজ সকালে মসজিদের কাছের একটি গাছ থেকে গলায় রশি দেয়া অবস্থায় তার মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা।পরে এলাকার লোকজন নিকটস্থ দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র খবর দিলে পুলিশ এসে তার মরদেহটি উদ্বার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিরাজ হোসেন ঘটনার সততা নিশ্চিত করে বলেন, শুনেছি মৃতু ব্যক্তি মানষিক ভাবে অসুস্থ ছিলেন।পুলিশ মরদেহটি উদ্বার করেছে।লাশের ময়নাতদন্ত প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!