1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে বিদ্যুত স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ৭.৩৫ পিএম
  • ৭১২ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে বিদ্যুত স্পৃষ্ট হয়ে আশিকুর রহমান নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি গভীর নলকূপ স্থাপনের কাজ করতেন।

সোমবার(২ অক্টোবর) দুপুরে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের ছোট কুতুবপুর এলাকায় দূর্ঘটনাটি ঘটে।

নিহত আশিকুর রহমান লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রস্বর গ্রামের মৃত ভোলা শিকদারের ছেলে।

জানা গেছে, সোমবার দুপুরে ওই এলাকা গভীর নলকূপ স্থাপনের জন্য মাটি খুঁড়ার কাজ করছিলেন আশিকুর। এসময় বৈদ্যুতিক তারের সাথে মাটি গর্ত করার কাজে ব্যবহৃত শাবলটিতে স্পর্শ লাগলে বিদ্যুতায়িত হন তিনি। তাকে উদ্ধার করে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুব্রত গোলদার বলেন,’আমরা খবর পেয়ে হাসপাতালে গিয়ে নিহতের লাশ পাই। স্থানীয়দের মাধ্যমে জেনেছি, নিহত ব্যক্তি ডিপ টিউবওয়েল স্থাপনের জন্য মাটি গর্ত করছিলেন। পরে মাটি নিচ দিয়ে নেয়া বৈদ্যুতিক ক্যাবল কেটে গিয়ে তিনি বিদ্যুত স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!