1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচ‌রে বসত ঘ‌র থে‌কে যুবকের মর‌দেহ উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ৯.৩০ পিএম
  • ৯৮৫ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি,শিবচর

মাদারীপু‌রের শিবচ‌রে বসত বাড়ির পরিতক্ত ঘর থে‌কে জিহাদ মিয়া (৩৮) না‌মে এক ব‌্যক্তির মর‌দেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।

মঙ্গলবার সন্ধায় শিবচর পৌরসভার ৪ নং ওয়ার্ডের বসুন্ধরা আবাসিক এলাকার এলাকা সংলগ্ন ময়নাকাটা নদীর পাড়ে একটি প‌রিত‌্যাক্ত টি‌নের ঘর থেকে মর‌দেহ‌টি উদ্ধার ক‌রা হয়।পরে সুরতহাল রিপোর্ট শে‌ষে মাদারীপুর ম‌র্গে প্রেরন ক‌রে‌ছে পু‌লিশ।

মৃত জিহা‌দের বাবার নাম হামিদ বেপারীর । জিহাদ ওই এলাকায় ভাড়া থাকতো।তার স্থায়ী ঠিকানা জানা যায়নি। তার বাবা মাসহ পরিবারের সক‌লেই আ‌মে‌রিকায় বসবাস ক‌রে। জিহাদ মাদকাসক্ত হওয়ায় প‌রিবা‌রের কা‌রো সা‌থে যোগা‌যোগ নেই ব‌লে এলাকাবাসী জানান।

এলাকাবাসী ও প্রত‌্যক্ষদর্শীরা জানান, গত দু‌দিন ধ‌রে ঘ‌রের ভিত‌রে একই অবস্থায় শোয়া অবস্থায় দে‌খে এলাকাবাসীর স‌ন্দেহ। ঘর থে‌কে বেশ দূর্গন্ধ বের হ‌চ্ছি‌লো। প‌রে আজ বি‌কে‌লে এলাকার ক‌য়েকজন মি‌লে ঘ‌রের ভিত‌রে গি‌য়ে দে‌খে জিহাদ মিয়া মৃত অবস্থায় প‌রে আ‌ছে। তাৎক্ষ‌নিক এলাকাবাসী পু‌লিশ‌কে খবর দেয়, পু‌লিশ এ‌সে মর‌দেহ‌টির সুরতহাল ক‌রে মাদারীপুর ম‌র্গে প্রেরন ক‌রে ।

শিবচর থানা পু‌লি‌শের সাব ইন্স‌পেক্টর মোদা‌সেস হো‌সেন জানান, ধারনা করা হ‌চ্ছে, মৃত জিহাদ গত ২/১ দিন পূ‌র্বে মারা গে‌ছে, প্রাথ‌মিকভা‌বে মর‌দে‌হে কোন হত‌্যার আলামত পাওয়া যায়‌নি। মর‌দে‌হের পোসম‌র্টেম ক‌রার পর লাশ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুব্রত গোলদার বলেন,’মরদেহটি সন্ধ্যায় উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!