1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনাসভা 

  • প্রকাশিত : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ১০.৩৭ পিএম
  • ৬৫০ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি শিবচরঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মাদারীপুরের শিবচরের সরকারি বরহামগঞ্জ কলেজ মাঠে আলোচনাসভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে বরহামগঞ্জ কলেজ ছাত্র- ছাত্রী সংসদ (বাকসু) এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী।

সরকারি বরহামগঞ্জ কলেজের অধ্যক্ষ প্রফেসর শামীমা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তোতা খান, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা, সাধারণ সম্পাদক মো. খায়রুজ্জামান খানসহ আরও অনেকেই ।

এর আগে প্রধান অতিথি মুনীর চৌধুরী সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্র-ছাত্রী সংসদের (বাকসু) নতুন একটি ভবন উদ্বোধন করেন।

পরে বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকা থেকে আগত শিল্পীদের উপস্থিতিতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!