1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ১২ জুলাই, ২০২১, ৩.৪৩ পিএম
  • ৬৮২ জন সংবাদটি পড়েছেন।

শিবচর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী ইউনিয়নে দিনমজুর,হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার(১২ জুলাই) সকালে কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদে এ উপহার সামগ্রী বিতরণ করেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, করোনা মহামারিতে কর্মহীন হয়ে পড়া ইউনিয়নের দিনমজুর, ভ্যান চালক, অটো চালক, মুচি, সেলুন, চা বিক্রেতাসহ নিম্মআয়ের হতদরিদ্র ৮শত পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি করে ডাল, চিনি ও তেল বিতরণ করা হয়।

কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহসেন উদ্দিন সোহেল বেপারী বলেন,’করোনাকালে অসহায় হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এইসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও আমার ইউনিয়নে ব্যক্তি উদ্যোগেও হত দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে থাকি।

এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আসাদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, কাঁঠালবাড়ী ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!